- 19
- 0
খোকা ও পাখী
খাঁচার পাখী খোকারে কয়
দাওনা আমায় ছেড়ে,
উড়ব আমি আকাশে তে
ফিরবো আপন নীড়ে।
খোকা তখন বলে হেসে,
এটাই তোমার ঘর।
দেখেছ তো ছুটে হেঁটে
আবার আমি আসি ফিরে
কক্ষোনো ভেবেছি কি
এ ঘরখানি মোর পর?
রয়েছে রাখা খাবার,তুমি
দুই বেলা পাও দানাপানি
এমন সুখ ফেলে তুমি
আর বেশী কি চাও?
ভাবছ তুমি ডানা মেলে
দুর আকাশে উড়তে পেলে
হবে স্বাধীনতায় বাঁচা,
দ্যাখো,ঘরখানি মোর
আগলে রাখে,দুঃখে সুখে
আজীবন করব বাস,হয়
এটাই আমার আসল খাঁচা
জীবন ভরে বাঁচা।
0 Comments.