- 19
- 0
রান্না বান্না
বয়স আমার হল আড়াই,
ছুটতে পারি খুব,
স্নানের সময় জল ছড়িয়ে
বাথটাবে দিই ডুব।
মা আমায় ধরতে এলে
লুকিয়ে থাকি খাটের তলে,
লেখা পড়ায় মন বসে না,
খেলার দোসর পাওয়া যায় না,
একলা থাকি আপন মনে,
বকতে থাকি নিজ খেয়ালে,
দাঁড়িয়ে দেখি জানলা ধারে
রাস্তা কাটে মেনি বিড়ালে,
আঁকি আমি যা খুশি তাই,
তালি দিই তাই তাই তাই,
আমার আছে রান্না বাটি,
খুন্তি দিয়ে নাড়ি শাকের আঁটি,
আরও কত কি যে করি সারা দিনে,
দুটো গাজর আনি কিনে,
উচ্ছে ভাজা ভালোই লাগে,
খেতে বসি সবার আগে,
মা যে বোকা, বলে " খুকি কেন কিছু খাস না?"
আমি গান করি 'তাই না তাই না তাই না '।
0 Comments.