- 4
- 0
আমার চোখে বর্ষা
নূপুর পায়ে কাজলা মেয়ে নেচে যায় কত ছন্দে
বর্ষারানি ঘন কালো মেঘে ঢেকে দিল আঁধারে।
বারিধারা ঝরে অঝোর ধারাতে
পাগলা হাওয়ায় মন মেতে ওঠে,
মন যে আমার উড়ে যেতে চায়
দূরের আকাশের ওই বলাকায়।
নাচময়ূরী মানে না বাঁধন মধুর বরষায়
মন মেতেছে মনময়ূরীর কি জানি কি খেলায়।
বিদ্যুতের ঐ ঝলকানিতে আলো ভরে ওঠে চারপাশ জুড়ে,
গুরু গুরু মেঘ ডাকে বারে বারে,
শব্দ,আলো, জলতরঙ্গে ভরে।
আনন্দ সুখের দোলায় ভেসে
মন ভেসে চলে শাওনের স্রোতে,
কত স্মৃতি আজ চোখে ওঠে
ভেসে
আনন্দ, দুঃখ,সুখের মিলনে।
জয়-জয়ন্তী,মেঘ-মল্লারে
মন যে মাতাল হয় সুরে সুরে,
সে সুরের ছোঁয়ায় বর্ষারানি
শ্যামল সুন্দর করে গড়ে প্রকৃতি।
আষাঢ়,শ্রাবণ ঘন বরষায়
মেঘের সঙ্গী মন হতে চায়।
0 Comments.