Sat 04 July 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

শেষ যাত্রা

একবার এক মাঘের শীতে, 

কনকনে ঐ ঠান্ডা রাতে, 

ম্যালেরিয়া, নিউমোনিয়ায়।

হ'ল খতম গায়েন ভায়া। 

খবর এলো ভোরবেলা তে। 

সঙ্গে যত ছিল চেলা, 

বললে সবাই এইবেলা সব। 

তাড়াতাড়ি যে যার পালা।  

কয়েক জনা বললে দুখে।  

এই কি যাওয়ার সময় হোল!  

গিন্নি বলে মনে মনে              

মন্দ কিসের হাড় জুড়ালো।

মড়া নিয়ে হোল মস্ত নাকাল 

দিন গড়িয়ে হোল বিকাল। 

আর দেখা নেই ছেলেছুড়োর 

ঐ আসছে কেষ্ট খুড়ো। 

ধরলে চেপে সবাই মিলে। 

যেতে হবে ঘাটের পথে,  

বললে খুড়ো হয়েছি বুড়ো। 

ঠাট্টা এখন আমার সাথে?  

এই বয়সে কেমনে পারি,  

ফেরা তো সেই রাত বিরেতে। 

ম্যালেরিয়া ছাড়বে আমায়?

অক্কা পাব এই অকালে তেই। 

মরতে কেন যাব এযাত্রায়!  

এসেছি, বাঁচব ক'দিন,  

সাথে গিন্নী, নাতনি নাতিন।  

তোরাই যা সব ভায়ায় নিয়ে। 

মুখে নুড়ো জ্বেলে দিয়ে।  

সকাল সকাল ফিরিস ঘরে, 

তবে সঙ্গে কতক লুচি মিঠাই 

আনিস ওরে আমার তরে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register