- 4
- 0
হুঁকো বুড়োর কীর্তি
শীতকালেতে হুঁকো বুড়ো
স্যাকেন শরীর গাত্র,
এই কাজেতে নিয়েছে ভার
তার পুরাতন ভৃত্য।
গাত্র স্যাকা ডেলি রুটিন
সেদিন কনকনে ঠান্ডায়।
বসতে যাবে হুঁকো হাতে
ঘায়েল হয়ে ঠ্যাঙের বাতে।
হুড়মুড়িয়ে পড়ল গিয়ে।
সজোরেতে সটান।
সাধের হুঁকো ভেঙ্গে হোল।
এক্কেবারে খান খান।
নেশার তরে হয়ে পাগল।
বুড়োর মাথা হোল বিকল
বন্ধ হোল নাওয়া খাওয়া।
আসে বদ্যি ওঝার দল
আসলো , তবে হ'লো শেষে
এক্কেবারে বিফল।
বললে হেসে সবাই এসে।
দু:খ কিছু নাই
হয়েছে সময় ঘাটে যাওয়ার ,
হুঁকোই যে তার দাওয়াই ।
0 Comments.