- 63
- 0
খোকন সোনা
গ্ৰীষ্মকালে ছুটির শেষে
স্কুল খুললো যখন
তারস্বরে কাঁদতে থাকে
স্কুল যাবে না খোকন
বড়রা সব শুধায় এসে
সমস্যাটা কোথায়
বাবা রেগে বলেন,
"ওর সমস্যাটা মাথায়"
ঠাম্মা-দাদু হাঁ-হাঁ ক'রে
এসে দাঁড়ান পাশে
আনন্দতে খোকন তাঁদের
খিলখিলিয়ে হাসে
ঠাম্মা-দাদু বলেন তাকে,
"মন দিয়ে শোন খোকা"
"স্কুল না গেলে বলবে লোকে
খোকন সোনা বোকা"
"বাড়ির যে-সব গুরুজন
দেখছো নিজের চোখে
অশিক্ষিত, বোকা তাদের
বলে নাতো লোকে ?
পড়াশোনা করেছিল
তারাও স্কুলে গিয়ে
তাইতো সবাই গর্ব করি
আমরা তাদের নিয়ে
তাদের বাড়ির ছেলে হয়ে
মূর্খ হতে চাও ?
নইলে বাধ্য ছেলের মতো
সোজা স্কুলে যাও
লেখাপড়া অনেক শিখে
হবে বড়ো যখন
দেশের দশের করবে সবার
মুখ উজ্জ্বল তখন
0 Comments.