- 7
- 0
অবিনশ্বর
বস্তুত মানুষের ছোঁয়া না পেলে কেঁদে ওঠে ডোরবেল।
মেঘেদের ছায়া যদি প্রেত হয়ে নেমে আসে
কলা গাছ তাকে মুখ ভ্যাঙায়।
পরিত্যক্ত নলকূপ কথকের ভূমিকায় অভিনয় করতে করতে জেনে নেয় অন্ধ মানুষের তৃষ্ণার্ত ঠিকানা।
মধ্য রাতে সমস্ত সারমেয় জেনে যায় পানের বাটা থেকে কারা গুপ্তধন হাতানোর বিশেষজ্ঞ।
বিলুপ্ত জনপদে দুটো কাঁঠাল গাছ ইতিহাস পাহারা দেয়।
0 Comments.