- 4
- 0
ফিরিয়ে দাও সেই শৈশব
ছোট্ট শিশুর হাতছানিতে মন ভরে যায় যখনই,
অতীত স্মৃতির কালো ছায়া
মনে ফিরে আসে তখনই.
আমিও একদিন শিশু ছিলাম,
ফুলের মত সরল,
কিন্তু কাল মেঘের করাল ছায়া
ভরিয়ে দিল গরল,
তুমি আমার খুব আপনজন
চেনা তোমার ছোঁয়া,
আজকে তোমার পরশ কেন
কালো জলে ধোয়া?
কি বিশ্রী হাসি তোমার
কি কুৎসিত চাওয়া,
একি আমার আগের কাকু?
যার হাত ধরে বড় হওয়া?
চমকে উঠে আমার শরীর
গুলিয়ে ওঠে গা,
হারিয়ে গেল আমার শৈশব
রইল বাকি জীবনটা..
যেটা এখন অর্থহীন
নেইকো কোন ভাষা
এই পৃথিবীর একটি কোণে
খোঁজে তার বাসা.
0 Comments.