Mon 31 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গৌতম সমাজদার

maro news
হৈচৈ কবিতায় গৌতম সমাজদার

তোমার জন্য


সমস্ত বন্ধন ছেড়ে,

আজ তোমার সামনে!

সাজানো সংসার, সাধের ঘর

সব কিছু ফেলে-

গ্রাম ঘেঁষা নদী তে পা ভেজানো বিকেলে

কলকল করে কথা বলা,

পুকুর পারে মাচান তলায় বসে-

কাটানো কৈশোর, ফুটবল খেলা মাঠ-

সব ফেলে রেখে ছুটে এসেছি তোমার কাছে।

জীবনে অর্জিত ডিগ্রী, গরব, অহমিকা -

ঝেড়ে ফেলে তোমার সামনে উপস্থিত!

ছাড়তে, ফেলতে পারিনি শুধু তোমার

ভালবাসা- ভাসিয়ে নিয়ে চলো আমায়। 




Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register