- 5
- 0
বর্ষা এসো
তোমায় পাব বলে আমি
প্রতীক্ষায় থাকি
বৃষ্টি মুখর দিনের আশায়
অধীর হৃদয়ে জাগি
আলোয় জাগি , ছায়ায় জাগি
জাগি মেঘলা ভোরে
একটু পরশ প্রাণে তোমার
হৃদয় মাতাল করে
বৃষ্টি তুমি এসেই বল
যাই যাই যাইই
এতই তোমার তাড়া ,
তুমি কোথায় যাবে ভাই ?
মেঘকে বানাও দূত যে তোমার
ঘন ছায়ায় ঘিরে
ঘন ছায়ার সঙ্গে মেঘের
মাদল ঘুরে ফিরে
মাদল বাজে , বাদল সাঁঝে
জাগে নতুন আশা
ধানের ক্ষেতে সবুজ ঢেউয়ে
আগমনীর ভাষা ।।
0 Comments.