Fri 19 June 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সন্দীপ গাঙ্গুলী

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সন্দীপ গাঙ্গুলী

নির্বাক ভালবাসা

জীর্ণ সম্পর্কের মাঝে হঠাৎ স্ফুলিঙ্গ পথভোলা স্মৃতির মত কিছুটা বিভ্রান্তি, বাকিটা সন্দিহান সংসারের জটিল আবর্তে হারিয়ে যাওয়া আমরা দুজন আবার সবুজ.....মনের বর্ষায় এলোমেলো ঝাপটায় কিছুটা বেসামাল,
কত কথা হল এত বছর ধরে তবুও এই মুহুর্তের উল্লাসে আমরা নির্বাক ইচ্ছের আঙ্গিনায় অপলক দৃষ্টির প্রতিবেদন, এই অপরূপ নির্জন সায়াহ্নে সাজাতে চাই ঋতুর যৌতুকে, সমস্ত ঋতুর জানালা একসঙ্গে উম্মুক্ত করে হারিয়ে যাব জোৎস্নার আলিঙ্গনে বোহেমিয়ান আলস‍্যে... অস্পষ্ট ভালোলাগায় খুঁজে পাব সম্পর্কের মূল্যায়ন ধূসরে সবুজে বিলীন হব মধ্যরাতের বিষণ্নতায়..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register