Sat 24 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে আদিত্য প্রত্যূষ (গুচ্ছ কবিতা)

maro news
দিব্যি কাব্যিতে আদিত্য প্রত্যূষ (গুচ্ছ কবিতা)

ডানা সম্পর্কিত বিজ্ঞাপন

০ অক্ষরে লণ্ঠনটি জাজ্বল্যমান ~ সবার আগে সকাল ঘাসের ওপর আলতো ছুঁয়ে দ্যায় শরীর তোর নিকোনো রূপে মগ্ন ফুল ফোটে ~ তখনও উদাসীনতা ঘিরে থাকে স্তন বৃন্ত জুড়ে ১ চশমার ওপাড়ে সুদুর উচ্চতায় ঘোলাটে ক্যানভাস এমনই অবসরে আসর জমিয়ে তোলে দূরবীন কতো রসবাতি মলাটের ভেতর রূপের নৌকোয় পালতোলা উচ্ছ্বাস কথার ঢেউয়ের থেকে কোনো অংশে কম নয় গভীর সমুদ্রও পোষমানে ২ প্রদীপের শিখায় পুড়ে যেতে চাই চাওয়া ও পাওয়ার মাঝে শিশুটির ড্রয়িং খাতায় এক বহমানতা ~ সমীকরণের দরজা খুলে বেরিয়ে যেতে চায় অহরহ অপূর্ণ ইচ্ছের কাছেই ঘুমিয়ে পড়েন ঈশ্বর আমরা নামতা শিখি শিশুর মতোই সুদৃশ্য ফুলের গালে টোল জন্ম জন্মান্তর ~ ৩ রাত বলতেই কালো অন্ধকারের ছবিই ভেসে ওঠে~ মন = নদী = অথই নির্নিমেষ খড়কুটো হয়ে নির্মাণ~ এই অবগাহন কালো~প্রিয় অন্ধকার চোখের কোনে ফুটে ওঠা গল্পগুচ্ছ আলোর ৪ এসব বিজ্ঞাপনের রং কাজলে লেখা চোখের অক্ষরে ভেজা শিউলি ফুল একটা একটা করে পাপড়ি খুলতেই নির্যাস~ ছাপিয়ে ওঠে বাঁশির একুল ওকুল
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register