Fri 19 June 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় অঞ্জলি দে নন্দী, মম

maro news
হৈচৈ ছড়ায় অঞ্জলি দে নন্দী, মম

আরে ও ব্যাঙ

বলি হচ্ছেটা কি? আরে ও ব্যাঙ!
জল নামলেই ওমনি তোরা একসাথে
তারস্বরে, সমস্বরে ডাকিস কেন?
ঘ্যাঙর ঘ্যাঙ........
লাফালাফি করিস কেন?
ওঃ বড্ড তেজী তোদের পিছের দু লম্বা ঠ্যাং।
বুঝবি ঠ্যালা, পড়বি যখন চিনেদের পাতে।
চিবোবে, ইয়াং ইয়াং ইয়াং
আর গপাঙ গপাঙ খাবে।
তখন তোদের চ্যাঁচানোটাই কাল হবে।
চেঁচিয়ে বাজি মাত কে করেছে কবে?
অকারণ চেঁচাস কেন তবে?
না আর না, বারণ করছি, শোন!
ছোট্ট শিশুর ঘুম ভেঙে যাবে।
চুপ করে এবার তোরা! আমার মানা শোন!
আরে ও ব্যাঙ!
খেলতে যা, ডাকছে তোদের চ্যাং।
খেল একসাথে গুলি, ড্যাং!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register