- 36
- 0
হাসি-খুশি
প্রভাত শেষে সাঁঝ আকাশে
গগণ কোলে মাথা রেখে
ময়ূখমালী বলেন হেসে,
বিদায় নেবার
সময় আসে।
বিদায়ক্ষণে মেঘের দেশে,
মেঘপরীদের সঙ্গে এসে
ছোট্ট একটু মুচকি হেসে,
চাঁদ আসে ওই
স্নিগ্ধ বেশে।
চাঁদের ওই হাসি দেখে ,
রাশি রাশি জ্যোৎস্না মেখে,
গাছেরা সব থেকে থেকে,
আপনমনে
উঠছে ডেকে।
যেই না তাদের ডাকতে শোনা
দুষ্টু বাতাস দেয় যে হানা ,
অবাধ তাদের গতিখানা ,
তারা বড়ই
আনমনা।।
0 Comments.