Sun 29 November 2026
Cluster Coding Blog

ক্যাফে গল্পে কুন্তল ভট্টাচার্য

maro news
ক্যাফে গল্পে কুন্তল ভট্টাচার্য

প্রশ্ন তোমার কাছে

যে একলা আছে বারো মাস মেঘ কি তার ? যেখানে যত দুঃখ আছে সূর্য কি আলোর কিরণে ঝরে ? যে পথ হারিয়েছে তাকে কি ঘরে ফিরতে বলে কি নদী ? ফাগুন কি ভালোবেসে কান্না ভোলায় ? ফুল কি শুধু খোঁপায় মানায় ? বাঁ সি শুনে ব্যাকুল হয়ে ছুটে যেতে চায় কি নূপুর ? সন্ধ্যা কি শান্ত নম্র , সবার ঘরে ফেরার অপেক্ষায় ? পাতা ঝরে যাওয়া কি নতুন পাতা , মুকুল আসার প্রস্তুতি ? সুখ দুঃখ কান্না হাসি সবেরি আয়োজন করে কি বাতাস বয় ? ভাঙ্গা গড়া জীবন নিয়ে চাঁদ কি জোয়ার ভাটায় ? যন্ত্রণা নিয়ে বাঁচার জন্য কি স্মৃতি ? প্রেম হারালে কি পর্বত হতে হয ? আর মন এতই কোমল সে কি শুধু ভালবাসা ই চায় ? প্রশ্নের উত্তর গুলি বোধহয় অনুভবে ই প্রকাশ পায় ।


               

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register