- 44
- 0
স্মৃতি
স্মৃতি তুই রসিক বটে,
ভিড়িস আমার কাছে।
চ্যাটার্জী'দা ডাকছে তোকে,
মরছে খ্যাতির চাপে।
সারাজীবন পাচ্ছি - পাবো,
ভাবতে ভাবতে সন্ধ্যে। তিনটে দশক লেপ্টে আছে,
মোটা মাথার মধ্যে।
নাম-ডাক-নোট করতে গিয়ে,
চ্যাটার্জী'দা ক্লান্ত !
স্বপ্ন দেখতে গেছে ভুলে,
জীবন নদী শান্ত!
স্মৃতি তুই লক্ষী-সোনা,
ওর বাড়িতে যা,
খেতে দেবে আস্ত মাথা
কড়মড়িয়ে খা।।
0 Comments.