- 48
- 0
শুক্রবারের কবিতা
লেখার মতো তেমন কোন শব্দ আসছে না
যেমন ভাবে আর বাবা আসেনি,
কফিন বন্ধ হওয়ার পর
শৈশবও আসে না ফিরে।
খেলার মাঠে
মাঠও থাকেনি বেঁচে
চৌখুপি ইমারতের ভিড়ে;
সকাল আসে প্রত্যহ বিনা ছুটিতে।
মেঘ আসে মাঝে মাঝে, বুক চিরে
শীত আসে একটু আধটু
শরৎ হেমন্ত আসে না কভু
বসন্তের গান বাজে এক দেড় বেলা।
আমরা মানিয়ে নিয়েছি
ঘেমেনেয়ে সবকিছু।
0 Comments.