Fri 17 April 2026
Cluster Coding Blog

কবিতায় দেবযানী সেনগুপ্ত

maro news
কবিতায় দেবযানী সেনগুপ্ত

ডুবন্ত সূর্য্য 

ডুবন্ত সূর্য্যের লাল আলো নিবু নিবু, 

অস্তমিত আলো ছড়িয়ে ভুবনে, দিচ্ছে ডুব,

 ডুবে যাচ্ছে যেন নদীর পেটে, 

চিকচিকে ভেঙে যাওয়া আলো, 

নদীর জলে মিশে কলকল সুরে,

হৃদয়ে আন্দোলন তোলে।

না ভোলা, দৃশ্যগুলো মুগ্ধতার চরমে,

প্রকৃতি যেন ঘোমটায় মুখ ঢাকছে,

অতি নিবিড় সরমে,

এক ঝাঁক সাদা সামুদ্রিক পাখি উড়ছে, 

বাসা তাদের অপেক্ষায় রত,

মোহময় সম্পর্কের গাঢ় টান,

আলো আঁধারিতে ছায়া নামবে ঘাটে ঘাটে ।

চাঁদ আছে, যায় না দেখা, 

অমাবস্যায় মলিনতা,

একটা নিশি পক্ষীর আকুল আবেদন, 

জগৎ বড় নিষ্ঠুর, ক্ষুধাই শ্রেষ্ঠ পথ,

একা একা বসে আছি জাহাজ ঘাটায়,

অন্ধকারে নিমজ্জিত সকলেই কালো রূপোধার,

সন্ধ্যাবেলার নির্জনতা বড় প্রিয় লাগে, 

ভাবতে ইচ্ছে করে ফেলে আসা হারিয়ে যাওয়া ছোটো ছোটো স্মৃতি।

আমি তুমি আমরা আজ কেন তেতো জাগায় মনে?

শূন্য পথে চেয়ে থাকতে লাগে ভালো,

ডুবন্ত সূর্য্য, কাল ঠিকই উঠবে জানি,

তবুও কষ্ট হয়, কেন কষ্ট হয় জানি না তো!

অন্তর টা ওমনি লাল রক্তিম আভা ছড়িয়ে দিতে পারে কই?

শুধুই চেয়ে আছি অপলক দৃষ্টিতে, 

জীবন সংগ্রামের অনেক পথ বাকি, 

একটা শুভেচ্ছা পত্র এল না, 

যাতে আমার কথা থাকবে, 

নিগূঢ় ভালো বাসার সত্যতা থাকবে।

জীবন্ত মৃতদেহে একটু আনন্দ মেটে ইহাই,

সন্ধ্যার পর রাত নামছে, 

অলস পা চলছে ফেরার পথে॥

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register