- 59
- 0
একটি শহরও মানবজাতির বিবেক হয়ে ওঠে
একদিন যেখানে পোড়া ইট-পাথরের চেয়েও বেশি দগ্ধ হয়েছিল
মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ আর বিশ্বাস—
সেই শহরের নাম হিরোশিমা
জ্বলে উঠেছিলো প্রতিহিংসার আগুন;
মানুষের ঘরে ঘরে আঁকা হয়েছিলো
শোকের চিহ্ন।
যে অস্ত্র মুহূর্তে একটি শহরকে নিশ্চিহ্ন করতে পারে,
তার ছায়ায় কোনো সভ্যতা ডানা মেলে না।
আমরা যে পৃথিবীর স্বপ্ন দেখি,
তার আকাশে যুদ্ধবিমানের গর্জন নয়,
উড়ে বেড়াবে শান্তির পারাবত;
সীমান্তে বারুদের গন্ধ নয়,
ফুটবে বিশ্বাসের শ্বেত করবী;
মানুষের হাতে অস্ত্র নয়,
থাকবে বাড়িয়ে দেওয়া সহমর্মিতার হাত।
হিরোশিমা আমাদের আজও স্মরণ করায়—
ধ্বংসের শক্তি যত বড়ই হোক,
মানুষের বিবেক তার চেয়েও বড়।
আমরা সেই বিবেকের ডাকে সাড়া দিয়ে
প্রতিশোধের ভাষা নয়,
সংলাপের ভাষা শিখি;
ঘৃণার প্রাচীর নয়,
ভালোবাসার সেতু গড়ি।
পৃথিবীর মানচিত্রে আর কোনো হিরোশিমা নয়।
ধ্বংসের কালো মেঘ সরিয়ে
মানুষের হৃদয়ে শান্তিসূর্য হোক অনির্বাণ।
0 Comments.