- 41
- 0
অবহেলিত
আমি তার দ্বারে অবহেলিত
শূন্য পথে ঘুরে বেড়াই
সুরের যন্ত্রণা নিয়ে।
সে কি শুনতে পায় তার মনের কথা?
মনে হয় শাপমোচনের ক্লান্ত প্রথিক
বারেবারে বলি তারে দ্বার উন্মোচন কর
হে প্রভু ক্ষামা কর
সকল অপরাধ মোর একবার ক্ষমা কর
একবার...
সহজেই যা প্রাপ্য হয় তারে আমি করেছি অবহেলা
জানি এ অপরাধ ক্ষামার অযোগ্য
তবুও একবার দ্বার উন্মোচন কর প্রভু
শুধু একটি বার...
তোমার চরণ স্পর্শের একবার অধিকার দাও
শুধু একবার...
আমি যে সুর ছাড়া অসম্পূর্ণ
তাইতো ফিরে আসি তোমার দ্বারে
শুধু একবার শোন হৃদয়ের নিভৃত ক্রন্দন
শুধু একবার...
0 Comments.