Fri 04 September 2026
Cluster Coding Blog

কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

maro news
কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

পারাপার

তেমন কাঙাল আমি হতে পারি কই

মগজের ভাঁজে রোজ গাঢ় অহঙ্কার 

নতজানু হতে পারি তোমার সম্মুখে

নিদ্বির্ধায় চাইব যে করুণা তোমার


মগজের ভাঁজে রোজ গাঢ় অহঙ্কার

অবিরত বৃদ্ধি পায় বুঝি বা না বুঝি

নির্দ্বিধায় চাইব যে করুণা তোমার

কানাকড়ি নাই সঙ্গে পার কর মাঝি 


অবিরত বৃদ্ধি পায় বুঝি বা না বুঝি

সঞ্চয়ের ইচ্ছা আর বৃথা আড়ম্বর 

কানাকড়ি নাই সঙ্গে পার কর মাঝি

তুলে নাও আমাকেও তরণী উপর 


সঞ্চয়ের ইচ্ছা আর বৃথা আড়ম্বর

রোজ জমে স্তূপ হয় যত পিছুটান

তুলে নাও আমাকেও তরণী উপর

তুমি হে প্রিয় মোর ওগো দয়াবান


রোজ জমে স্তূপ হয় যত পিছুটান

তেমন কাঙাল আমি হতে পারি কই!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register