Thu 04 June 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

তবে কেন 

চঞ্চল বায়ুর মতো

সীমানার ধার ঘেঁষে দৌড়োচ্ছি

ওধারে কে নিভচ্ছে বাতিস্তম্ভের আলো

কে বানচাল করছে নদীর ঢেউ

ভূমিকম্প পায়ে পাহাড় পেরোলাম যেই---

ঝর্ণার গান শোনাচ্ছে বৃষ্টি

খেজুর পাতায় কার নৃত্যের তাল

করে উঠল ঝন ঝন্

স্রোত হয়ে সমস্ত সমুদ্র করছি উত্তাল

সন্ধ্যা তারার মতো ওই মুখ

তবে কেন

দেখা দিল এই শ্রাবণ সন্ধ্যা আকাশে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register