- 44
- 0
বিহু
বসন্তের শেষ বেলায়
পুরনো বছরের ক্লান্তি শেষে আসে বিহু
কেউ বলে বহাগ,
কেউ বলে রঙ্গালি।
ঢোলের শব্দ দূর থেকে ভেসে আসে,
পেঁপার সুর আকাশে মিশে যায়,
আর মাটির উপর
নতুন ঘাসের মতো
ছড়িয়ে পড়ে আনন্দ।
নতুন বস্ত্রে সাজে ছেলেমেয়ের দল
মানুষের চোখে ভেসে ওঠে আলোর রেখা,
পুরোনো ক্লান্তি ধুয়ে যায় মহাবাহু ব্রহ্মপুত্রে।
এ যেন
নতুন করে বাঁচার অনুমতি,
একটি ঋতুর হাতে লেখা
জীবনের ছোট্ট পুনর্জন্ম।
0 Comments.