Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় অভিজিৎ দত্ত

maro news
T3 - নববর্ষ সংখ্যায় অভিজিৎ দত্ত

বাঙালির নববর্ষ


চির নতুনেরে দিল ডাক

বাঙালির প্রিয় পয়লা বৈশাখ

নতুন বছরের সূচনায়

আনন্দে মেতে উঠেছে সবাই।

নৃত্য, গীতের মাধ্যমে বাঙালি

বরণ করে নতুন বছরকে।

শাড়ি আর পাঞ্জাবীতে বাঙালি

সেজে উঠে পয়লা বৈশাখে।

১৫৮৪ অব্দে সম্রাট আকবর

চালু করেছিলেন বঙ্গাব্দকে

হালখাতা আর বৈশাখী উৎসবের সূচনা

শুরু হয়েছিল তখন থেকে।

রবীন্দ্রনাথ ঠাকুর আরও প্রাণবন্ত করেছিলেন

বাঙালির নববর্ষকে।

বাঙালির নববর্ষ দিচ্ছে ডাক

সমস্ত তিক্ততার অবসান হোক।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register