- 5
- 0
নুতন রবির আলো
ভোর হয়েছে নুতন রবি।
উদিছে আজ পূব গগনে,
বাজছে সানাই দিগ্বিদিকে;
ভরবে জীবন নুতন গানে।
সকল ভালো লয়ে, আলো
আয়রে মোরা ফেলব মুছে,
ভয় ভাবনা আসবে যত।
ভুলবো তারে রাখি পিছে।
সাম্যবাদ হ'ক অস্ত্র মোদের
এই আলোতে ল'বো শপথ।
ভাই ভগিনী এসো সবে।
খুঁজব মোরা শান্তির পথ।
0 Comments.