- 64
- 0
এই রাস্তা অনেকটা দিল্লি রোডের মতো
দিল্লি রোড আমি কাছ থেকে দেখেছি। ভীষণই ব্যস্ত সে রাস্তা।সেখান থেকে অনেক মাইল দূরে
সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটাও দিল্লি রোডের মতো
ধকল নিতে পারে। অসমান হলেও এই রাস্তাটার ধারেও
চা পানের দোকান ছোটোবড়ো গ্যারেজ রাজনৈতিক মিছিল
মানুষের ভীড় এলোমেলো দৃশ্যপট দেয়াল লিখন ফ্লেক্স
এমনকি এই রাস্তাতেও ছোটোদের স্কুল বাস উল্টে গেছিলো।
ঠিক করেছিলাম রাস্তার ধারে কিছু কৃষ্ণচূড়া গাছ পুঁতে দেবো
বেপরোয়া গাড়ি থামাতে তার ডাল ভর্তি রংই ভরসা যোগাবে
এরাই হয়ে উঠবে ট্রাফিক শব্দের গ্রাম্য সংস্করণ।
তবে আসল আর পাইরেসির মধ্যে আইনগত জটিলতা থাকে
রাস্তাটা দিল্লি রোডের মতো চওড়া, আমরাও অনেক হেঁটেছি
এপার ওপার দেখা যায় না পৃথিবীর ব্যস্ত ভীড়ে। শুধু
এখানে গাছ লাগালেও সে গাছগুলো বড়ো হয় না কিছুতেই।
0 Comments.