- 42
- 0
বৈশাখ
সুখ-দুঃখের চিহ্ন রেখে
বিদায় নিলে একটি বছর,
এসো গো নতুন দিনের ভোর।
আমাদের আহ্বানে সারা
দেবে জানি ,সঙ্গে এনো না
ভয়ংকর বৈশাখী ঝড়।
হালখাতা আর মিষ্টর ঘ্রাণে
মুখরিত চারি ধার।
মাঠে যেতে কৃষকের কাঁধে
নতুন গামছার গন্ধ ভাসে,
প্রজাপতি ও খুশিতে ওড়ে ঘাসে।
পাখির গানে পল্লবে জাগে
নবীন কিশলয়,
শুভ কামনায় ভরে উঠুক
মোদের পরিচয়।
শান্তি সুধা বর্ষত হোক
প্রতিটি বাঙালির প্রাণে।
এসো নব বছর নতুন সাজে
উৎসব হোক নতুন গানে।
0 Comments.