Tue 29 September 2026
Cluster Coding Blog

ভাষান্তরে ( অনুবাদ সাহিত্য) ডঃ অলকানন্দা গোস্বামী

maro news
ভাষান্তরে ( অনুবাদ সাহিত্য) ডঃ অলকানন্দা গোস্বামী

The Illusionary Table

Buddhadeva Bose, translated by 

Dr. Alakananda Goswami


Then turn up the wick, sink into the concentrated circle of light on to the illusionary table.

The spark of that light gives birth to the beautiful lady, whose song shakes the blue sea,

In the moonlight, in sparkling dream, whose chemise collapses the world-conquering ship onto the ancient rock.


Then turn up the wick, where the illumination shadows grasses, trees, sunshine- which have woven an endless wondrous fabric to shape up the earth,

A beauty that hundreds of thousands of winds constantly chase and leave rear, yet the yell of falling leaves admits thwart, stunned, and finds it's rhythm in sheer artistry. 


 Then turn up the wick, pledge the illumination which erases life sending off the youth, bobs in waves of colours, in the core of the burning dense mine, in the lotus of life of the metal, in the blood-veins of the stone, ignites the unerring, brutal but infinite diamonds of the eye.


মায়াবী টেবিল

তাহ'লে উজ্জ্বলতর করো দীপ, মায়াবী টেবিলে
সংকীর্ণ আলোর চক্রে মগ্ন হও, যে-আলোর বীজ
জন্ম দেয় সুন্দরীর, যার গান সমুদ্রের নীলে
কাঁপায়, জ্যোছনায় যার ঝিলিমিলি-স্বপ্নের শেমিজ
দিগ্বিজয়ী জাহাজেরে ভাঙে এনে পুরোনো পাথরে।
তাহ'লে উজ্জ্বলতর করো দীপ, যে-দীপের ছায়া
ঘাস, গাছ, রোদ্দুরের অন্তহীন আশ্চর্য কাপড়ে
পৃথিবীকে রূপ দেয়, যে-রূপের লক্ষ হাতে হাওয়া
যদিও নিত্যই ছেঁড়ে, তবু পাতাঝরার চিৎকার
হার মানে, স্তব্ধ হয়, ছন্দ পায় যার প্রতিভায়।
তাহ'লে উজ্জ্বলতর করো দীপ, করো অঙ্গীকার
সেই আলো, যে দেয় জীবনে মুছে, যৌবনে বিদায়;
রঙের তরঙ্গে বেঁধে তপ্ত ঘন খনির কোরকে-
ধাতুর প্রাণের পদ্মে, পাথরের রক্তের শিরায়
জ্বালায় অব্যর্থ, ক্রুর, অফুরন্ত চোখের হীরকে।



Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register