- 9
- 0
দুঃখগুলো
কখনো কখনো দুঃখগুলো টেবিলে ছাড়িয়ে রাখা
লাল আনারের দানার মতো হেসে ওঠে,
কখনো বনসাই করে রাখা বয়সী বটের মতো
ঝুলে থাকে বেলকনিতে আবার কখনো
গন্ডদ্বয় বেয়ে ঝরতে থাকে নিঃশব্দে
ঝরে পড়া হলুদ পাতাদের মতো !
এতো চেষ্টা করি তবুও যায় না দুঃখগুলো ভোলা,
কেবলই নানা সাজে সজ্জিত হয়ে
মগজের বাগানে ঘুরতে থাকে,
আমার মতো ওদেরও কোনো আহার নিদ্রা নেই,
থিতু হয়ে বসে থাকে ধৈর্য্যশীল মাছরাঙার মতো
হৃদয়ের সবটুকু অনুভূতি জুড়ে আমৃত্যু !
0 Comments.