- 11
- 0
মাংসল আলো
মাংসল আলো জ্বলছে
চাঁদকে আজ বেশি পোড়ানো হয়েছে কাঠের আগুনে
এখনও পাখির দাগগুলোয় আগুন নেভেনি
অন্ধকার নরকের বাইরে
সোফায় বসে আছে প্রাচীন সন্ধ্যা
এবং প্রার্থনাগুলো কেটলি থেকে বাষ্পীভূত হচ্ছে
কুয়োর খাঁজগুলোতে শহর
দ্রবীভূত হচ্ছে অ্যাসিড কারখানাগুলো
জীবন্ত শীলা এবং লবণ সেগুলো খাচ্ছে
রাজকীয় রাত
এক অদ্ভুত রাত ধরে ঘোড়াগুলো দৌড়ে আসবে
এবং কাল সকালে ছড়িয়ে পড়বে সমুদ্রের উপরে আকাশে পৃথিবীতে
0 Comments.