Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় বন্দনা পাত্র

maro news
T3 - নববর্ষ সংখ্যায় বন্দনা পাত্র

তোমার জন্য

তোমার জন্য একটা চাঁদ

তোমার জন্য একটা সূর্য

বছর তুমি যতই নতুন হও...

একটা সকাল ধরতে যেও

নতুন করে বাড়াও হাত

বুঝিয়ে দিও নতুন প্রভাত

নাই বিদ্বেষ, নাই দ্বন্দ্ব

তোমার জন্য একটা সকাল

ধরতে চাই....

বৈশাখী এক আকাশ দেখি

চাঁদ, সূর্যের ছায়াছবি

জলসা যেন বসায় কবি,

সেই মতো তো সকাল থেকেই

জময তিন আড়ি করে

করবে বুঝি ঝগড়াঝগড়ি...?

তোমার জন্য এই বছরই

সকাল হোক প্রেম জীবনি।

বলছি আবার কানে কানে

মই দিও না কারও ধানে...

বইছে যেমন মধুর বাতাস

যাপন করো তোমার আশ

নববর্ষ তোমার জন্য

প্রেম বিলিয়ে হও ধন্য।।


Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register