- 13
- 0
স্মৃতি সঙ্গীত
বিরহের দেহে অনেক দাগ !
দূরত্বের যন্ত্রণা, অস্পষ্টতার সংশয়, অশ্রু বিলাপ,
ব্যাথা জর্জরতা, নিষেধের ভার, অকথিত সংলাপ!
এবার আমি তাকে ছুটি দেব,
কাঠামো থেকে সরিয়ে নেব আর্দ্রতা,
পুড়িয়ে আগুনে বানাবো তাকে একতারা
ঘুঘু ডাকা দুপুরে লালমাটির প্রফুল্লতা মাঠে বাজাবো খুব !
বিচ্ছেদ পোষা মানুষের দেখা পেলে বলবো,
স্মৃতি সঙ্গীত গাইতে জানো পথিক ?
0 Comments.