- 31
- 0
প্রশ্ন রাখি উত্তর চাই না
চার দেওয়ালের ভেতরেও আমার উড়ান বন্ধ হয় না।
আমি জানি— দরজা বন্ধ থাকলেও আকাশ খোলা।
মানুষ খুঁত খোঁজে—
কারণ তাদের হাতে সময় আছে,
অন্যের কর্ম মাপার যন্ত্র আছে,
আর আমার ভেতরে আছে এক অপরিমেয় জগৎ।
আমি অবুঝদের বুঝিয়ে বলি না—
আমার মনে হয় তাদের জন্য শব্দ খরচ অপচয়।
আমি শুধু করি—
যা করণীয়, যতটা সম্ভব নির্ভুল, নির্লিপ্ত থেকে।
দিন শেষে আমি ফিরে যাই—
কোনো মানুষের কাছে নয়,
এক অদৃশ্য শক্তির সামনে।
সেখানে প্রশ্ন রাখি,
উত্তর চাই না।
কারণ আমি জানি—
আমি যদি সঠিক জায়গায় থাকি,
তাহলে উত্তর একদিন আমার মধ্যেই জন্ম নেবে।
আর তখন—
কোথাও আমার হারিয়ে যাওয়ার থাকবে না মানা।
0 Comments.