- 5
- 0
নতুন করে
নতুনের আবাহন ---
বিবর্ণতাকে বিসর্জন।
নতুন সত্যিই কি আছে?
যা ছিল, তাই রয়ে গেছে,
একটু ঘসে মেজে নতুনের চেহারা।
ব্রাত্য অংশকে সরিয়ে
নতুনের সৃষ্টি,
নতুন করে দেখার মুন্সিয়ানা।
আসলে নতুন বোতলে
পুরোনোয় মাতাল হওয়া।
তবু প্রাণ জেগে রয়
নতুনের আহ্বানে, আশ্বাসে।
0 Comments.