- 19
- 0
নকল আয়না
নকল আয়না
নোলক বায়না
ঘোমটা টেনেও -
মুখ ঢাকে না।
ঘরে বন্দি
করে ফন্দি
শিকল ছিঁড়ে
বাইরে আয়-না!
সবে এলো সুখ
বুক ধুক পুক
বাঁচার মত -
বাঁচা হয়না!
টক নুন ঝাল
হায়রে কপাল!
টুক টাক কেন
কথা হয়না।
বড় সস্তা
আছে আস্থা
তবুও কেন
দাম পায়না!
কাটে নাকটা
মারে ঝাপটা
উদাস বুকের-
খোঁজ রাখে না!
ঘুম ঘুম চোখ
বুকে আছে শোক
সাত কূলেও -
ঠাঁই পায়না !
এক সমুদ্দুর
যাবে কদ্দুর
ফিরতে হবেই
তা জানো না?
যোগ গুন ভাগ
জীবন বিপাক
তবুও কেন
হিসাব মেলেনা।
অঙ্গ ভঙ্গি,
হাওয়া সঙ্গী
পথ হারিয়ে
ঘরে ফেরেনা ।
ছোটো ছোটো বাঁক
সব কথা থাক,
ভালোবাসো যাকে
বলে দাও না !
0 Comments.