- 83
- 0
নববর্ষের শুভেচ্ছা
মাসের পর মাস জমানো ব্যথা
পুরোনো রংচটা রোদ্দুরে
আজো ঝিলমিল করে রাস্তায় বেরোলে
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
সেই শুকনো গোলাপের পাঁপড়িরা রং হারিয়ে
জীর্ণ ফ্যাকাসে ঠোঙার মতো
আজো ছুঁতে চায় তোমার নির্ঝর স্বপ্নের আঙিনা
মনোহারীর ঝুড়ি আজ চূর্ণ বিচূর্ণ অবস্থায়
ক্ষয়ে ক্ষয়ে একেবারে বিবর্ণ...
নববর্ষ এলো---
দু-হাত খালি
দেবার আর আমার কিছুই নেই
শুধু তেত্রিশটা বর্ষবরণের ছ্যাকা!
তবুও পথ চেয়ে---
ভাঙা ভাঙা স্বরে, বিদীর্ণ হৃদয়ে
পোড়া রোদ্দুরের নতুন ঘ্রাণে রংচটা মুহূর্তে দাঁড়িয়ে
আরো একবার জানাই---
ভাল থেকো, সুখে থেকো
শুভ নববর্ষ!
0 Comments.