Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় মনালি বসু

maro news
T3 - নববর্ষ সংখ্যায় মনালি বসু

নববর্ষ

নতুন বর্ষ আগত প্রায়,

পুরনো বৎসর যত কালিমা ক্লেদ দুর্নীতি জঞ্জাল নিয়ে,

বিদায় নিতে প্রস্তুত। সামাজিক পরিবর্তন নিয়ে সামগ্রিক অর্থেই,

কি আসবে নতুন বছর?

নতুন সূর্যের আলোর পরশ নিয়ে।

আজও ক্ষমতার রক্তচক্ষু ঘোরাফেরা করে,

অলিন্দে অলিন্দে,

সামাজিক রাজনৈতিক ক্ষমতার দম্ভ প্রকাশ পায়।

তাদের উদ্ধত উন্মত্ত আস্ফালনে,

আজও দ্রৌপদীদের যেতে হয়

দুঃশাসনের দরবারে ।

আজও পাশা খেলায় নারীকে বাজিয়ে রাখে

রক্ষাকর্তা স্বামী,

আজও নিরুদ্দেশ হয়ে যায় সতী সাবিত্রীরা,

কিংবা সতীত্বের অগ্নিপরীক্ষাতেও কি

পাশ করতে পারে সীতা রা?

নারীর তো জাত ধর্ম শিক্ষিত অশিক্ষিত কোনও ভেদাভেদ নেই,

ক্ষমতার আস্ফালনে শেষ কথাই হলো নারী শরীর,

হে নারী, তুলে নাও আজ বিপ্লবের হাতিয়ার ,

তোমার দেখানো পথেই উদয় হোক নবসূর্যের।

বন্দুকের নল নয়,

অত্যাচারী ভয়ংকরের সামনে দাঁড়িয়ে

এক জোটে সাহসী উন্নত বক্ষে,

মৃত্যুর পরোয়া না করে,

তুমিই তো বলতে পারো

রাজা তোর কাপড় কোথায়!!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register