- 24
- 0
আজও জেগে আছি
কি ভালো আমার লেগেছিল সেদিন
যেদিন তুমি আমায় ‘নীরা’ নামে ডেকেছিলে
তুমি বলেছিলে আমিই তোমার ‘বনলতা সেন ’
আবার আমিই তোমার 'নীরা'
কিছুটা অবাক হয়েছিলাম এই ভেবে
একই সাথে কীভাবে দুটো নারী চরিত্র হয়ে উঠব আমি।
কিন্তু তবুও কেমন যেন কবিতায় হারিয়ে ফেলেছিলাম নিজেকে
কেমন একটা নস্টালজিক আবেশ
আমায় পেয়ে বসেছিল।
আমি এক মনে অনুভব করছিলাম
নীরা হলে কেমন দেখাবে আমায়
বনলতা সেনের মত কিভাবে সব শান্তি টুকু দেবো তোমাকে ?
চোখ মেলতেই তাকিয়ে দেখি তুমি কোথাও নেই।
এক আকাশ শূন্যতা গ্রাস করেছে আমায়
বারবার চিৎকার করে বলেছি একবার ফিরে এসে দেখো
তোমার নীরা আজও তোমার জন্য জেগে আছে।
0 Comments.