Mon 31 August 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় মৌমিতা চ্যাটার্জী

maro news
T3 - নববর্ষ সংখ্যায় মৌমিতা চ্যাটার্জী

 দহন শেষের বেলায়

   

মেঘ ফোঁটা দিন, ঋণ সীমাহীন

    ভেসেছিল বুকের উঠোন।

ঝড় শেষে তার, ফেরা আরবার

    কেড়ে নেবে মানিনী দহন।

খাম ভেজা ডাক, প্রেম বেহিসাব

       তারপর দূর বহুদূর,

গল্পেরা জানে, নীল অভিমানে

   মুখ ঢাকে আলাপী ঘুঙুর।

 সময়েরা চুপ, শেষ খামে খুব

 ঢেউ তোলা টুকরো কাগজ,

ওহ্ লমহো কী ইয়াদ্, আখরি ওহ্ সাদ্

     বনকে হী রহে গ্যয়ে রোজ্।

ছায়া হয়ে এলে, মেঘে ভেসে গেলে

   মিট্ যায়ে সদিয়োকে খলিশ্,

ভালোবেসে নদী, বয়ে চলে যদি,

    ওহী বস্ আখরি খোয়াইশ্।

মন রেখে বাজি, হারতেও রাজী

        শর্ত পুনর্মিলন।

ঝড় শেষে তার, ফেরা আরবার

     কেড়ে নেবে মানিনী দহন।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register