Mon 31 August 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় নীল দিগন্ত

maro news
T3 - নববর্ষ সংখ্যায় নীল দিগন্ত

নারী ও কবিতা


আমার কবিতার অধিকাংশ পাতা জুড়ে,

প্রায় সব লাইনে তুমিই নারী;

আমি বিস্মিত হই কখনো আমার নিজের সৃষ্টিতে!

নিজের অজান্তেই এতটা জায়গা কবে দিলাম তোমায়!

অনেক ভাবনার পরে পেয়েছি ভেবে,

জায়গা করে নিয়েছ তুমিই স্বমহিমায়!

শুধু কবিতা কেন, দু চোখ মেলে তাকাই যত দূর,

নীল আকাশ, সবুজ বনানী, রঙীন ফুল

সর্বত্র ছোট্ট মেয়ে নুপুর পায়ে, কানে নতুন দুল।

শৈশবে হারিয়ে যাওয়া প্রকৃতির প্রেমে ছিল না কোন ভুল।

অসীম অজানা রূপে বারবার

প্রকৃতির কোলে হারিয়ে খোঁজা নিজেকে ধরা দিয়ে

কবে যেন শব্দে বর্ণে জীবন্ত হয়েছ কবিতায়।

কৈশোরে না প্রকাশ পাওয়া অনুভূতিরা

তোমাকেই সাজিয়েছে অক্ষরে আর শব্দের অলংকারে।

তখন তুমি সদ্য কিশোরী, এলোচুলে শ্রাবণের মেঘ,

ধরা না দেবার বাহানায় রয়ে গেছ অলক্ষ্যে,

আর নতুন নতুন কবিতায় ভরেছে আমার ডায়রির পাতা।

লাজুক শব্দেরা তখনও পায়নি নিবেদনের পূর্ণতা।

তোমার পূর্ণ যৌবনে আমার কবিতা তখন বাঁধ ভাঙা,

তিস্তার মতোই খরস্রোতা শব্দে ও বর্ণনায়।

তোমার কাছে স্পষ্ট, আর সকলের কাছে কিন্তু অধরা,

কেউ কেউ আবার বলতো যৌনতায় ভরা।

তারপর ধীরে ধীরে কবিতা হয়েছে পরিণত,

তোমার মতোই অনেকটা হয়ত!

খরস্রোতা শব্দেরা নদীর মতোই নেমে এসেছে সমতলে

প্রশস্ত বেলাভূমিতে মোহনার মুখে

তুমিও দিয়েছ ধরা, পড়ন্ত বিকেলের সোনালী রোদের মত।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register