- 9
- 0
অন্ধকার
অসম্ভব অন্ধকারে ডুবে আছে তোমার শরীর
হয়তো এসব নয়, অন্ধকার নির্মিত এ শান্ত অবয়ব--
শান্তও কি? অন্তর্ঘাতে ফালাফালা হয়ে আছে আজ
যেন কোনও অলৌকিক নয় এই ধূসর উৎসব।
দেয়াল জড়িয়ে আছে আমাদের অপরাধ-মস
শ্যাওলা-হৃদয় আর অনৈতিক শিরাতন্তুজাল
গলিত নক্ষত্রচোখ গিলে খায় অতিকায় কৃষ্ণগহ্বর
তুমি কি কখনও তার কোনওদিনও পেয়েছিলে তল?
অন্ধকারে অসমাপ্ত জেগে আছে তোমার শিখর
আকাশের অশ্রুফোঁটা সারিয়ে তুলবে এই জ্বর?...
0 Comments.