- 6
- 0
নতুনের সন্ধানে
পুরনো ক্যালেন্ডার ভাঁজ করে রাখি
অন্ধকারে ড্রয়ারে
তারিখগুলো ঝরে পড়ে
অপূর্ণ ইচ্ছের মতো নীরবে।
নতুন বছরে জানালার ফাঁক দিয়ে
আলো ঢুকে পড়ছে।
তবু আমরা হিসেব কাটি
কি পেলাম, কি হারালাম,
আর অজান্তেই আবার বুনি
অচেনা দিনের স্বপ্ন।
সময় তার নিজের মতো
চলে যায় নির্লিপ্ত ভঙ্গিতে,
শুধু মানুষই নতুন বছরে
নিজেকে নতুন করে খুঁজে পেতে চায়।
0 Comments.