- 40
- 0
যুগান্ত
খাদের কিনার থেকে একদিন ঠিক আর ফিরে আসব না।
একদিন আর ঘুরে দাঁড়াব না, প্রতিটি মোড়ের মুখ থেকে
যেরকম তোমার অভ্যাসে ফিরে আসি বারবার,
বারবার তোমাকেই খাদের কিনারে টেনে নিয়ে যাব বলে।
উপনিবেশের দিন নেই আর, অচিরে প্রেমেরও দিন যাবে।
সারারাত চাঁদের নিষিক্ত হিম আর ঘুম পাড়াবে না, দেখো,
আর মন পোড়াবে না সোনা ও রুপোর কাঠি হারিয়েছে বলে,
চিদাকাশে ব্যথা আর বজ্রের মতন ঘনাবে না মেঘে মেঘে।
গিয়েছে অশ্বের দিন, হাতিশাল খাঁ খাঁ, বুনো ঘ্রাণ নেই আর ─
খাদের কিনার থেকে অভ্যাসে ফেরাব ঠিক, তোমাকে নেব না।
0 Comments.