Thu 05 November 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

maro news
T3 - বিজয়া সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

১. দেখায় দেখায় জীবন

খোকন সোনা কোথায় তুই 

আয়রে চলে কাছে,

খুঁজছি আমি তোকেই বড়

উঠতে হবে গাছে। 


গাছটি থেকে আনবি পেড়ে

বড় রকম ফল,

ফলটি খেয়ে বাড়বে গায়ে

বাড়বে যত বল।


বাড়িয়ে বল খেলবি চল

মাঠের বুকে আজ 

খেলার মাঝে খেলার সাথে 

ভুলবি যত কাজ।


কাজে কাজেই বড় হওয়া 

কাজের মাঝে পড়া 

পড়ার সাথে হবেই শেখা 

শেখার জন্য করা। 


করায় করায় কাটে কাল 

কালের চোখে দেখা 

দেখার বুকে থাকুক লেখা 

তোদের যত শেখা। 


২. পথটি চলা সফল বুকে 


খোকন সোনা খেলবি যদি 

আয়রে চলে মাঠে 

আকাশ মেশে মাঠের বুকে 

আঁকবি ছবি ঘাটে। 


ঘাটের বুকে ছলাৎছল

বইছে জলধারা

জলের বুকে কাটবি সাঁতার 

হবি পাগলপারা।


খেলতে হলে চলেই আয় 

মাঠের বুকে আজ 

ভোলরে দুখ ভোলরে সুখ 

ভোলরে যত কাজ। 


কাজের বুকে রাখছি লিখে 

তোদের যত আশা 

আশার বুকে রাখার ভুলে 

আগল ধরা বাসা।


আগল খুলে তোদের সাথে 

চলার সাথে চলা 

জীবন পথে পরিশ্রমেই

সফল কথা বলা। 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register