- 49
- 0
বিয়ার
ভাবো তুমি যে এই দুনিয়ায় একদিন আসছিলা
এই আসাটায়
তোমার কি কোন হাত ছিল
ছিল না তো
তাইলে এই সবটাই তোমার বোনাস
এই বাঁইচা থাকাটা গার্হস্থ্য সংবেদনশীলতাসহ
এইটা তো ধইরা নেওয়া যায়
না কি
তাইলে সবকিছুকেই তুমি সহজ কইরা নাও না কেন
সাফল্য পরাজয় প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বীতা
বাদ দাও এগুলা
হ রিলাক্স করো
রিলাক্স করো আর তেলাপোকাদের লগে বন্ধুত্ব পাতাও
দেখবা এতো এতো হাসি আর কোলাহলের ভিত্রে
সন্ধ্যায়
এই টেবিলটা
তোমার লগে কথা কইতেছে
শেষ চুমুকের লাগি যখন বিয়ারের গ্লাসে
ঠোঁট ছোঁয়াইতেছো
দেখবা অন্য কোন তৃষ্ণার্ত ঠোঁট
অসুখী ঠোঁট
ন্যূনতম হেজিটেশান না নিয়া
নাইমা যাইতেছে তোমার ভেতরটায়
তুমি অনুভব করতেছো
যার যা কাজ
কাজ নেই লালপিঁপড়ের স্থাপত্যবিদ্যায়
সময় নষ্ট
স্মৃতি নষ্ট
ত্বকের নিচে বিদ্বেষ
ঠাকুমা আর পার্টি-কংগ্রেস ছেড়ে
আমাকে নিয়ে সে ভাবে
তারা ভাবে
আমি করি আমার কাজ
আমার কাঁটাঝোঁপে
আমার নিরন্তর অন্তর্বয়নে
দেবতারা তো সব দেখছেন
মমতায়
অসীম একাগ্রতায়
ডিমে তা দিচ্ছেন
0 Comments.