- 13
- 0
শুভ্র পূর্ণতায় বৈশাখ
বর্ষবরণের ভোরে, আলোর আকাশ—
ডাকছে নতুন আলোর গানে,
মুছে যাক সব তিক্ত স্মৃতি,
বেদনাতুর অতীত হারাক বিস্মরণের কোণে,
স্বপ্ন যেন উচ্ছ্বাসে ডানা মেলে সবার প্রাণে।
বৈশাখে নতুনের গন্ধ, আনন্দের মেলায়—
পুরানো সব হারিয়ে যাক অবহেলায়।
এসো বৈশাখ, এসো এসো...
শুভকামনার নির্মল শব্দ-ছন্দে,
ভালোবাসার ছোঁয়া থাকুক প্রতিটি আলিঙ্গনে।
প্রতিদিন কাটুক সুখ ও সমৃদ্ধির সাথে সুস্থতায়,
শুভ্রতা বিরাজ করুক জীবনের সহজ পূর্ণতায়।
0 Comments.