- 45
- 0
উৎখাত
দাঁড়াও, যাচ্ছি তো। হাত ছাড়ো
চলে যাবো। কোনোদিন আসবোনা এখানে
কোনোদিন আমাদের পায়ের ছাপ
পড়বেনা তোমার পাড়ায়, এমনকি তার আশপাশে।
দাঁড়াও। ঘাড় ঘুরিয়ে দেখতে দাও সেই জায়গাটা
যেখানে রেখে গেলাম আমার বীর্য। অশ্রুজল।
একদিন তোমাদের ছেলেপুলেও লজ্জা পাবে
আজ যেমন লজ্জা পাচ্ছে তোমাদের বাপ জ্যাঠারা
কাকে আনলাম, আর
কাকে আজও উৎখাত করতে পারিনি।
জল কাঁপছে। ওলটপালট বেশি দেরী নেই।
0 Comments.