T3 - নববর্ষ সংখ্যায় শংকর হালদার
প্রথম পর্ব
আমি তোমাতে লীন হতে চেয়েছিলাম
পাখির ফিরে আসার পথ ধরে
শান্ত সুনিবিড় চোখ তখনও জেগেছিল
ক্ষুরপায়ে গোধূলি নামে
প্রকৃতির রক্তিম আলোয় দেখেছি ঝলসানো রূপ
কাক সন্ধ্যায় বউরা ঘাটে শেষ প্রস্তুতি সারে
ধেয়ে আসে নিখুঁত রাত
রাতের গভীরতা মাপতে মাপতে শিখে নিই
রাতের পাঠপর্ব
লিখে নিই এক নিবিড় কবিতা
চোরাবালির মতো গভীর রাতে
ক্ষত এঁকে ক্রমশ হারিয়ে যাচ্ছে যে মেয়ে
আমি তাতে লীন হতে চেয়েছিলাম
পরিধি জুড়ে যে অধ্যায় শুরু করেছি
আমি তাতেই হারিয়ে ফেলেছি
আমার জীবন পাঠের প্রথম পর্ব।
0 Comments.