- 6
- 0
লড়াই
একটা জীবন লড়াই লিখুক, একটা জীবন স্বপ্নভোর।
ক্লান্তি কিম্বা কষ্ট এলেও বাঁচার রসদ জুটবে তোর।
আগুন হয়ে, জল হয়ে আর শান্ত ছায়া চৌরাহায়
একটা জীবন আয়না হয়ে অন্য আলোর পথ দেখায়।
পথ হয়ে যায় কিম্বা গতি, বা কোন এক নিওন লাইট
বাঁচতে হলে এক জীবনে, মন্ত্র একটা, কেবল ফাইট
লড়তে লড়তে পাশ থেকে সাফ হচ্ছে যে সব নিজের লোক
কপাল এমন ভোঁতা আয়ুধ, ধুকছে শরীর দাঁত আর নখ
তবুও যখন পড়ছে যে শ্বাস, কষ্ট রাঙায় মনে মনে
ওদের বুকে আঁকড়ে ধরে, চেষ্টা চালাও সঙ্গোপনে
নাই বা পেলে সোনার মেডেল, নরুণ এলো বদলে নাক
স্বপ্ন যদি বাঁচাতে চাও, লড়াই তবে চলতে থাক।
0 Comments.