- 16
- 0
নববর্ষ এলো নতুন রঙে
নববর্ষ আসে নতুন রঙে রেঙ্গে,
আনন্দ এসে ভাসে হৃদয়ের মাঝে।
পুরোনো দুঃখ ফেলে পেছনে,
স্বপ্ন গাঁথি নতুন কালের আঙ্গিনাতে।
সূর্যি মামার আলো ঝলমলে মুখ দেখে,
জীবনে যেন নতুন আশা জাগে।
গাছে গাছে সবুজ পাতায় ডালে,
নতুন দিনের গান ভেসে আসে।
নতুন সাজে সেজে বন্ধু যখন পাশে,
হৃদয় খানি ভোরে ওঠে ভালোবাসার টানে।
ভুলে ভরা মন গুলো সব মুছে যাক,
সুখের পথে এগিয়ে থাক।
নতুন বছর আনুক বয়ে অনেক খানি সুখ,
দুঃখ যাক দূরে থেকে অনেক দূর।
আনন্দে আর হাসিতে কাটুক দিন,
শুভ নববর্ষ যেন কোন ভাবে হয় না মলিন।
0 Comments.